স্টাফ রিপোর্টার ॥
ঈদে ঘরে ফেরা উপলক্ষ্যে আগামী ১২ জুন থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, আমরা ১২ জুন থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করব।
ঈদে এবারও বিশেষ ট্রেন চলাচল করবে। ১২ জুন ২১ তারিখের, ১৩ জুন ২২ তারিখের, ১৪ জুন ২৩ তারিখের এবং ১৫ জুন ২৪ তারিখের ট্রেন টিকেট বিক্রি হবে বলে জানান তিনি।
একই দিনে ঢাকা থেকে সারাদেশের বিভিন্ন রুটের বেসরকারি বাসের টিকিটও বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার।
