বাংলাভূমি ডেস্ক ॥
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল হলগুলো খুলে দেয়া হয়।
এদিকে সকাল থেকেই শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। তবে বেশ কয়েকদিন আবাসিক হল বন্ধ থাকায় আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম।
আবাসিক হলগুলো খুললেও ঈদের পরে ক্লাস পরীক্ষ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আবু বক্কর সিদ্দিক। এদিকে যেকোনো অপ্রীতির ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মে বাস চাপায় জাবির দুই ছাত্র নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের পর প্রশাসন জরুরি সিন্ডিকেট বৈঠকে বসে। এরপর ২৮ মে থেকে বিশ্ববিদ্যালয়টির সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
