Skip to content

কাউকে হয়রানি করবেন না: এনবিআর চেয়ারম্যান

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, এখনও শোনা যায়, কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের হাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হন।অফিসারদের বলছি, কাউকে হয়রানি করবেন না।

শনিবার সকালে এনবিআর কার্যালয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের উদ্বোধন অনুষ্ঠানে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরের অধিকাংশ কর্মকর্তাই সৎ। তবে এখনো শোনা যায়, কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের হাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হন। তাই অফিসারদের বলছি, কাউকে হয়রানি করবেন না। জনগণের সেবক হিসেবে কাজ করবেন।

তিনি বলেন, কাস্টমস অনেক আগেই আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি আমরা জনসচেতনতা সৃষ্টির কাজও করছি। এছাড়া ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির বন্দরে বন্দরে কাজ করছে কাস্টমস।

এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন পণ্য বা ওষুধ সামগ্রীতে যেন ক্ষতিকর কিছু না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে কাস্টমসের। একইসঙ্গে রাজস্ব আহরণের মাধ্যমে সরকারের উন্নয়নকে আরও ত্বরান্বিত করা হচ্ছে।

এসময় সবসময়ের মতো জনগণকে কর দিতে উৎসাহিত করতে র‌্যালিতে এনবিআর চেয়ারম্যান, মেম্বার, কাস্টমস কমিশনারের পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস, ওমর সানী, মৌসুমী, পূর্ণিমা, নৃত্যশিল্পী নাদিয়া, সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫