বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম (৩২) ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার পলাশ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম উপজেলার গজারিয়া গ্রামের মোঃ রাজু মিয়ার পুত্র এবং গ্রেফতারি পরোয়ানার আসামিরা হলেন চরনগরদী গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র হাছেন আলী (৪০), বালিয়া গ্রামের নাজিম উদ্দিনের পুত্র আহসান উল্লাহ (৩০) ও মালিতা গ্রামের মো. বাচ্চু মিয়ার পুত্র মাসুদ মিয়া ওরফে ময়না।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বুধবার সকালে এসআই আব্দুল্লাহ আল মুজাহিদ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গজারিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এসআই আব্দুল্লাল আল মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিনারদী ও চরসিন্দুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হাছেন আলী, আহসান উল্লাহ ও মাসুদ মিয়া ওরফে ময়নাকে গ্রেফতার করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম এবং বিভিন্ন অপরাধের মামলায় পরোনায়াভুক্ত তিন আসামিকে গ্রেফতারের পর নরসিংদীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
