Skip to content

ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

গৌতম চন্দ্র বর্মন
জেলা প্রতিনিধি ॥
ঠাকুরগাঁও: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিওর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও কলেজ পাড়াস্থ পাঠাগার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো. মনসুর আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, ভাসানী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, ড. গোলাম সারোয়ার সম্রাট, অ্যাড. জাহিদ ইকবাল প্রমুখ। পরে মজলুম জননেতার জীবনী নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫