Skip to content

পলাশে করোনার টিকদান কার্যক্রম উদ্বোধন

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায় করোনা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এসময় প্রথম টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ সাদেকুর রহমান আকন্দ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, পুলিশ সদস্য, সরকারী কর্মকর্তা ও তিনজন ইউপি চেয়ারম্যানসহ মোট ৫২ জন করোনা টিকা গ্রহন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫