বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি :
নীলফামারী: শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন বুধবার দুপুরে ডিমলা ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরের ভিজিডি চক্রের ৩১০ নির্বাচিত উপকারভোগীর মাঝে কার্ড ও চাউল বিতরণ করা হয়।
খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম (লিথন) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবি রানি রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ জুয়েল হোসেন রব্বু, মোঃ মকবুল হোসেন, মোঃ আবু সাঈয়েদ, আবুল কালামসহ সকল উপকারভোগী উপস্থিত ছিলেন।
ডিমলায় উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ
আপডেট :February 10, 2021
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
