Skip to content

ভালুকায় প্রবাসীর স্ত্রী পরকিয়ায় অন্তঃসত্ত্বা হয়ে অজানায় পাড়ি জমায়

মো: আমিনুল ইসলাম
ময়মনসিংহ প্রতিনিধি:
ভালুকায় ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ড নিশিন্দায় দুই সন্তান ফেলে প্রবাসী শাহজাহানের স্ত্রী শাহনাজ(৩০) প্রতিবেশী বাবুল মিয়া(৫৫)’র সাথে পরকিয়ায় অন্তঃসত্ত্বা হয়ে গভীর রাতে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
প্রবাসীর দুই ছেলে মায়ের জন্য কান্নায় অসহায় ও মানবেতর দিন যাপন করছেন। ঘটনায় বিপাকে আছেন দাদী দুই নাতি নিয়ে। এ ব্যাপারে এলাকায় কোন বিচার না পেয়ে ভালুকা মডেল থানায় গত ২৭ ফেব্রুয়ারী প্রবাসীর মা মোছা: রহিমা খাতুন (৫৮) পুত্রবধূ শাহনাজ ও বাবুল মিয়াকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মোঃ রাসেল মিয়া ১৫ বছর পূর্বে শাহনাজকে ইসলামী শরীয়ত মোতাবেগ বিয়ে করেন। তাদের ঔরসে দুটি পুত্র সন্তান জীবন(১০) ও রুপায়ন (৬) জন্ম গ্রহণ করে।
বিগত ১৫ মাস যাবত রাসেল দেশে ফিরছেন না সেই সুযোগে বাবুল মিয়া তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। এ বিষয়টি নিয়ে সন্দেহ হলে বিগত ২৫ ফেব্রুয়ারী মামলার বাদী ও স্থানীয় লোকজন শাহনাজকে নিয়ে ভালুকা ডিজিটাল হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ( আলট্রা) করালে ডাঃ আট মাসের অন্তঃসত্ত¡ার কথা জানান। পরে বিষয়টি স্থানীয় ৩ নং ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদারকে জানালে তিনি এরিয়ে চলার চেষ্টা করেন। বাদী মৌখিক বক্তব্যে আরও জানান উক্ত ঘটনায় বিগত ২৬ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১১:৩০ মিনিট শাহ আলম তরফদার, বাবুল ও তার পরিবারের লোকজনের সাথে রফাদফা করিয়া বাবুল ও শাহনাজকে সিএনজি করে এলাকা থেকে পালাতে সহযোগীতা করে। বাদীর দাবী পালিয়ে যাওয়ার সময় নগত ১ লক্ষ টাকা ও বিদেশি ১০ ভরি স্বর্ণালংকার এবং ১ লক্ষ টাকার জামা কাপড় চুরি করিয়া নিয়া যায়। উক্ত ঘটনায় বিবাদীদ্বয়ের সাথে কোন যোগাযোগ করা বা সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ফজলুল হক ও রাজু জানান, ঘটনার রাতে আনুমানিক ১:৩০ ঘটিকায় আমরা এলাকার কতিপয় লোকজন ঘটনা স্থলে গেলে চেয়ারম্যান শাহ আলম তরফদার স্থানীয় ব্যক্তিবর্গদের বলেন শাহনাজ ও বাবুল ১১ মাস পূর্বে গোপনে বিয়ে করেছেন কিন্তু এ ব্যাপারে কেউ কোন বিয়ের কাবিননামা ও প্রয়োজনীয় কাগজ চাইতে পারবে না বলে সাব জানিয়ে দেন।
এ দিকে বাদী জানান, আমার ছেলে ও শাহনাজের মধ্যে কোন ডিবোর্স হয়নি তাহলে বাবুলের সাথে ১১ মাস পূর্বের বিয়ের ঘটনা অবৈধ অন্তঃসত্ত্বার ঘটনা দামাচাপা দেয়ার ষড়যন্ত্র করছেন চেয়ারম্যান শাহ আলম তরফদার। এ বিষয়ে শাহ আলম তরফদার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভালুকা থানার উপপরিদর্শক করিম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫