স্টাফ রিপোর্টার
গাজীপুরে ছিনতাই ও মারধরের শিকার একটি নিরীহ পরিবারের পক্ষে থানায় কথা বলতে গিয়ে এক যুবলীগ নেতা নিজেই মামলার আসামি হয়ে জেল খেটেছেন। আর পালিয়ে বেড়াচ্ছে ছিনতাই ও নির্যাতনের শিকার এক গার্মেন্টস শ্রমিক ও তার পরিবারের সদস্যরা। সোমবার গাজীপুরে একটি পত্রিকা অফিসে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম (হারিছ)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই যুবলীগ নেতা বলেন, গত ১২ ডিসেম্বর রাতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি গুতিয়ারা এলাকায় গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় একদল ছিনতাইকারী গার্মেস্টস শ্রমিক রিফাদের কাছ থেকে জোরপূর্বক বেতনের ৯ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে বিষয়টি তার মা আরজুদা বেগম স্থানীয় যুবক ই¯্রাফিলের পিতা ইউসুফকে জানায়। এসময় ইউসুফ ক্ষুব্ধ হয়ে রিফাতের মাকে মারধর ও রক্তাক্ত জখম করে। এ ঘটনা স্থানীয় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম (হারিছ) কে জানালে তিনি গাছা থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্তে এসে এর সত্যতা পান এবং থানায় লিখিত অভিযোগ দিতে বলেন। পরে রিফাদের মা আরজাদা বেগম থানায় অভিযোগ দিলেও সেটি মামলা হিসেবে না নিয়ে উল্টো ওই যুবলীগ নেতাসহ অভিযোগকারী ও তার দুইসন্তানকে আসামি করে গাছা থানায় একটি মামলা দেওয়া হয়। পরে পুলিশ যুবলীগ নেতা হারিছকে থানায় ডেকে নিয়ে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। হারিছ জেল থেকে জামিনে মুক্তি পেয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
যুবলীগ নেতা বলেন, ছিনতাই ও মারধরের শিকার হয়ে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে উল্টো মামলার আসামি হয়ে একটি নিরীহ পরিবারকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। এ ঘটনায় তিনি স্বরাস্ট্রমন্ত্রীসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। কাউকে হয়রানী করা হচ্ছে না।
গাজীপুরে ছিনতায়ের প্রতিকার না পেয়ে উল্টো আসামি হলেন যুবলীগ নেতা
আপডেট :December 20, 2021
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
