এম. আমজাদ খান
স্টাফ রিপোর্টার:
দৈনিক বাংলাভূমি পত্রিকার ফ্যামিলি ডে- ২৪ অনুষ্ঠিত হয়ে গেল ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গাজীপুরের নিলের পাড়ার সবুজ ছায়া পিকনিক রিসোর্টে। সমাপনী অধিবেশনে বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার বলেন, বাংলাভূমি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বদাই সতর্কতা অবলম্বরণ করে আসছেন। আগামীতেও থাকবেন ইনশাল্লাহ, এর কোন ব্যতয় ঘটবেনা। তিনি আরো বলেন, দৈনিক বাংলাভূমি পত্রিকার মান উন্নত করার জন্য নতুন কর্মসূচি নেয়া হয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা লাগবে, সকলের সহযোগিতা পেলে দৈনিক বাংলাভূমি তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ।
সারাদেশ থেকে প্রায় দেড়শতাধিক প্রতিনিধি ও সূধী নিয়ে ফ্যামেলি ডে- ২৪ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাওয়াল ল্যান্ড কনসালটেন্টস (বিডি) লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলীমুজ্জামান মীর, দৈনিক কণ্ঠবাণীর সম্পাদক ও প্রকাশক জানে আলম, বাংলাভূমির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার এলহান উদ্দিন, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সভাপতি রেজা চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর এর কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ডাক্তার ফাইজুর রহমান, বাংলাভূমি পত্রিকার উপ-সম্পাদক এস এম নোমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হাজী কামাল চৌধুরী, রাফি এন্টারপ্রাইজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টার মোঃ রায়হান আলী, ইকবাল হোসেন, মহসিন রানা, মোঃ রুকনুজ্জামান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (জামালপুর) মো: সাগর আলী, নারায়নগঞ্জ প্রতিনিধি মোঃ উজ্জল হোসেন মাসুম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি হেলাল উদ্দিন, গাছা (জিএমপি) প্রতিনিধি মোঃ খোকন মিয়া, সহকারী সম্পাদক রেজাউল করিম, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার রফিকুল ইসলাম, প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুলেখা আক্তার শান্তা, বাংলাভ‚মি’র উপসম্পাদক মোঃ আব্দুর রহমান, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী, স্টাফ রিপোর্টার আকরাম হোসেন রিপন, স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সাগর প্রমুখ।
বাষিক ফ্যামিলি ডে এর সার্বিক ব্যবস্থাপনা ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাভূমির সহকারী সম্পাদক মোঃ মুছা খান রানা ও এম. আমজাদ খান। খেলাধূলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক আব্দুল বারী, তাওহিদ হোসেন মিন্ট, ইব্রাহিম সরকার, রাসেল।
এ অনুষ্ঠানে সাতজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিচ্ছন্ন ও সাহসী রাজনীতিবিদ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক ও বাংলাভূমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল, সফল সংগঠক হিসেবে মুসা খান রানা ও এম. আমজাদ খান, সফল ব্যবসায়ী হিসেবে মোঃ আলীমুজ্জামান মীর, পরিচ্ছন্ন রিপোর্টিং হিসেবে বাংলাভ‚মির স্টাফ রিপোর্টার আকরাম হোসেন রিপন, অনুসন্ধানী রিপোর্টিং এ দুইজন, স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সাগর ও ভ্রাম্যমাণ প্রতিনিধি (জামালপুর) সাগর আলী।
উপস্থিত ডেলিগেটদের মাঝে পাঁচটি দেশীয় খেলায় ১৫ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া উপস্থিতি ডেলিগেট অংশগ্রহণ কুপনের উপরে রেফেল ড্র এর মাধ্যমে দশজনকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
দুপুরের খাবারের মধ্যে আকর্ষণীয় খাবার ছিল, বাংলার ঐতিহ্য প্রায় বিলুপ্ত হওয়া খাবার মিডুরী।
