Skip to content

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রংপুর কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটির ১৩তম সভা গত ৯ই মার্চ শনিবার বিকেল ৫টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সহ সভাপতি প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ রকিবুস সুলতান মানিক।

সভায় নতুন সদস্যের পরিচিতি এবং বিভিন্ন আলোচনাসহ মাননীয় প্রধানমন্ত্রী গতবারের ন্যায় এবারও ইফতার মাহফিলকে নিরুৎসাহিত করায় আগামী ২২শে মার্চ ২০২৪ খ্রিঃ কারমাইকেল কলেজের এজিএম ও ইফতার মাহফিল হবে না বলে জানাযায়।

সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ঈদের পর ঈদ পূনর্মিলনী ও এজিএম একসাথে অনুষ্ঠিত হবে। এছাড়াও সভায় কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র মো: রায়হান আলী এবং নাজমুস সাকিব বর্ষণ আই টি বিষয়ে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়।

কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র ডাঃ মোঃ রশিদুল হক এক লক্ষ টাকার চেক কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতিকে অনুদান হিসেবে প্রদান করেন এবং সমিতির আজীবন সদস্য হন। এ সময় কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫