ভ্রাম্যমাণ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসে এক মুক্তিযোদ্ধা জুতা পায়ে শহীদ মিনারে ফুল দেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আজ মঙ্গলবার ২৬ মার্চ সকালেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ছবি ভাইরাল হওয়া মুক্তিযোদ্ধার নাম মোঃ আব্দুল আলী। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের বাসিন্দা।
জানা গেছে,স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার সাজানো হয়। সূর্যোদয়ের সাথে সাথে সেখানে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন সরকারি দপ্তর।
এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল অফিসার, ডিবি ওসিসহ জুতা পায়ে মিনারের বেদীতে উঠে ফটোসেশান করেন। ছবিটি ফেসবুকে আপলোড করে দিলে তা ভাইরাল হয়ে যায়।
ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী যদি শহীদদের প্রতি তার শ্রদ্ধা জানানোর নমুনা যদি এই হয়, তাহলে জাতী কি শিখবে! এছাড়াও নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই।
জুতা পায়ে শহীদ মিনারে এক মুক্তিযোদ্ধা
আপডেট :March 26, 2024
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
