Skip to content

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রায়হান পারভেজ, স্টাফ রিপোর্টারঃ
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ৩১ মে, ২০২৪ইং শুক্রবার বিকাল ৩.০০টায় ঢাকার মানিক মিয়া এভিনিউ, সেচ ভবনে অনুষ্ঠিত হয়। এর আগে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫ শতাধিকেরও বেশী কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এম. ইনায়েতুর রহিম (মাননীয় বিচারপতি, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়)।

জনাব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ড. রেহেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব এম. ইনায়েতুর রহিম, সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিকসহ অনেকেই।

উপহার সামগ্রী প্রদানসহ অনুষ্ঠানে চমক দিয়ে প্রকাশ করা হয় স্মরণিকা। স্মরণিকায় আজীবন সদস্য এবং সাধারণ সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।

স্মরণিকা উপ-কমিটি’র আহবায়ক ড. রেহেনা খাতুন জানান, প্রিন্টিং কাজ শেষ হওয়ার পর যারা সদস্য হয়েছেন তাদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি। যারা বাদ পড়েছেন তাদের নাম পরবর্তী স্মরণিকায় প্রকাশ করা হবে।

বিভিন্ন আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫