স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের রাহাপাড়া এলাকায় গ্লাস প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের আড়ালে নকল ব্যাটারীর পানি বোতলজাত করে বাজারে বিক্রি করছে। এতে করে ক্রেতাদের ধোঁকা দেয়া হচ্ছে।
রাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশে গ্লাস প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামে একটি কারখানা রয়েছে। এ কারখানাটির ভেতরে ব্যাটারীর পানি বোতলজাত করছে এবং তা বাজারে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করছে। সরেজমিনে দেখা যায়, ব্যাটারীর বোতল গুলোর গায়ে দু’ধরণের লেভেল লাগানো রয়েছে। একটি হলো, গ্রীনবাড কনজ্যুপ্যাক, অপরটি হলো, সলিড পাওয়ার।
এ বিষয়ে কথা বলার জন্য কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে মার্কেটিং এক্সিকিউটিভ রিফাত নামে একজনের সাথে কথা হয়। তিনি জানান, গ্লাস প্যাকেজড ড্রিংকিং ওয়াটার প্রোডাক্টটি বিএসটিআই (গাজীপুর) থেকে অনুমোদিত। ব্যাটারীর পানি বোতলজাতের জন্য কোন অনুমোদন নেয়া হয়নি। এ বিষয়ে মালিক পক্ষের নামে কথা বলার জন্য কারো সেলফোন দিতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন।
গাজীপুরে নকল ব্যাটারীর পানি, ক্রেতাদের ধোঁকা
আপডেট :March 10, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
