Skip to content

নারায়ণগঞ্জে বস্তায় মিলল নারী ও শিশুর তিন লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর তিনটি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে আলাদা বস্তা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান।

ওসি শাহীনূর আলম বলেন, স্থানীয়রা প্রথমে একটি বস্তার ভেতর একটি কাটা হাত বের হয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তিনটি বস্তার ভেতর থেকে দুই নারী ও একটি শিশুর খণ্ড-বিখণ্ড লাশ পায়।

উদ্ধারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের পুকুরপার থানার মিজমিজি পশ্চিমপাড়ার আ. ছামাদের মেয়ে স্বপ্না আক্তার, লামিয়া আক্তার ও তাঁর সন্তান আব্দুল্লাহ (৪)।

ঘটনাস্থলে এখনো পুলিশ কাজ করছে বলে জানান ওসি শাহীনুর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫