Skip to content

পিকআপের ধাক্কায় এস এস সি পরিক্ষার্থী নিহত

দিনাজপুর বুর‍্যো

দিনাজপুরের বিরামপুরে পিক-আপের ধাক্কায় হাসান (১৬) নামের মোটর সাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত হাসান বিরামপুর থানা পাড়া এলাকার মোঃ মিলনের ছেলে। নিহত হাসান এবারের চলমান এসএসসি পরীক্ষার্থী।
দূর্ঘটনার বিষয়টি বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক সত্যতা নিশ্চিত করেন। রবিবার (২০ই এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় বিরামপুর পৌর এলাকার পল্লবী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায় আনুমানিক সকাল সাড়েব১১টায় বিরামপুর পৌরসভার বিরামপুর দিনাজপুর হাইওয়ে রোডের পল্লবীর মোড়ে পৌরসভার ২ নং ওয়ার্ডের থানা পাড়া এলাকার বাসিন্দা মোঃ নিয়ামুল হক ভোলার ছেলে মোঃ নাঈম( ১৭) মোটরসাইকেল ড্রাইভ করছিলেন। নিহত হাসান আলী মোটরসাইকেলের আরোহী হিসেবে পেছনে বসে ছিলেন। এমতাবস্থায় ঘটনা স্থলে পিছন থেকে দ্রুত গামী এক পিকআপ সজোড়ে ধাক্কা দিলে মোটরসাইকেলে পিছনে বসা হাসান গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫