Skip to content

স্বেচ্ছাসেবী থেকে ভাইস চেয়ারম্যান হওয়া সেই যুবক গ্রেফতার

ছাইদুর রহমান নাঈম
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈমকে (৩১) গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ থানায় প্রেরণ করা হয়।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বদরুল আলম নাঈম সামাজিক সংগঠন রক্তদান সমিতির প্রধান সমন্বয়ক ও সামাজিক নানান অরাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা। সামাজিক জনহিতকর কাজের ব্যাপক সুনামের কারণে অজপাড়াগাঁ থেকে ওঠে এসো সদ্য বিলুপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। যুবসমাজের নিকট তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা যায়। তিনি জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের জসিম উদ্দিনের বড় ছেলে।

জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে কটিয়াদী থেকে বাড়ি ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বদরুল আলম নাঈমকে গ্রেপ্তার করে কটিয়াদী মডেল থানার পুলিশ। রাতেই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারের পর বদরুল আলম নাঈম নিজেই তার ফেসবুক আইডিতে লেখেন ‘কোন মামলা ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হলো, আল্লাহ ভরসা’।

গ্রেফতার হওয়া বদরুলের সহকর্মী ঘনিষ্ঠরা জানায়, অল্পতেই গ্রাম থেকে ওঠে এসে জনপ্রিয়তা পাওয়ার কারণে কারো কাটো নিকট বিরাগভাজনের কারণ হয়ে থাকতে পারেন ৷ তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে আমরা ধারণা করছি । সমাজে তার ক্লিন ইমেজ রয়েছে৷ সে কোন রাজনৈতিক দলের সদস্য নয়। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫