Skip to content

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো বোনের মর্মান্তিক মৃত্যু

এম এম মামুন,রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাড়ির উঠানে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এমন মর্মান্তিক মৃত্যুর র্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
নিহতরা হলো মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।
পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু দুটি। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকালে এই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। শিশু দুইটির অকাল মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায়  মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫