Skip to content

হাওর অঞ্চলে কৃষক ও শ্রমিকদের মাঝে শরবত বিতরণ

ছাইদুর রহমান নাঈম কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হাওর অঞ্চলে চলছে ধান কাটার ভরা মৌসুম। আবহাওয়া খরতাপ থাকায় কৃষক ও শ্রমীকরা পানির প্রয়োজনীয়তায় ভুগতে হয়৷ এমনই অবস্থার মধ্যে তাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

চরমোনাই পীরের এই সংগঠনটির নেতাকর্মীরা সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে মানুষের জন্য স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছেন প্রতিদিন৷

প্রতিদিনের মতো ( বুধবার ২৩ এপ্রিল) দুপুরে হাওর প্রবেশদ্বার চামড়াবন্দরে তীব্র খরতাপের মধ্যে পথচারী, কৃষক ও শ্রমিকদের মাঝে শরবত বিতরণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি কিশোরগঞ্জ ৩ করিমগঞ্জ-তাড়াইল আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, উপজেলার কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাজ্বী লাল মিয়া,উপজেলা সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, মাওলানা তানভীর আহমাদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক আল আমিন সজিব, উপজেলা সহ-সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মাদ আশরাফুল ইসলাম, উপজেলা যুব নেতা রুহুল আমিন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫