Skip to content

নেত্রকোনায় সোবহান হত্যা মামলায় একজনকে ফাঁসি অপরজনের যাবজ্জীবন দিয়েছে আদালত

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা সদরের চল্লিশা উত্তর বিলচুলঙ্গি এলাকার আব্দুস সোবহান হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদন্ড ও অপজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।

আজ বুধবার(২৩ এপ্রিল) দুপুরে আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার মৃত্যুদন্ডপ্রাপ্ত এমদাদ হোসেন ও যাবজ্জীবন প্রাপ্ত আবুল হাসেম ওরফে মো. আবুনি।

আদালত ও মামলার রায় সূত্রে জানা যায় , একটি অটোরিকশা হারানোর ঘটনায় পুর্ব পরিকল্পিতভাবে সোবাহানকে গত ২০১৯ সনের ৬ জুলাই মোবাইল ফোনে ডেকে নেয় তার চাচাতো ভাই রাসেল। এরপর বাড়ি না ফিরলে পরদিন খোঁজাখুঁজি করে একই এলাকার চান মিয়ার পতিত জমির এখানে স্বামীর গামছা পান স্ত্রী শিউলি আক্তার। পরে এলাকাবাসীর সহায়তায় মাটি খুড়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ওই দিনই নেত্রকোনা মডেল থানায় ডেকে নেয়া রাসেল সহ এমদাদ ও অটোরিকশার মালিক আবুল হোসেনের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এদিকে এই মামলার অপর আসামী রাসেলের বয়স কম থাকায় তাকে শিশু কিশোর দণ্ডবিধিতে দেয়া হয়। এদিকে আজকে মামলার রায় হওয়ার সাথে সাথে মূল পরিকল্পনাকারী আবুল হাসেমের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী এমদাদ আদালত চত্ত্বরেই হাসেমের উপর হামলা করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫