Skip to content

সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন দেশের ১৫ জেলার সাংবাদিকরা

মোঃ আবু রায়হান :
বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের ১৫ জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃত্বে দেশের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অবস্থান  কর্মসূচিতে  নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
টিমের সাথে রয়েছেন ঢাকার মোঃ ইসরাফিল, গোপালগঞ্জের মারিয়া আক্তার,  মুন্সিগঞ্জের  ফৌজি হাসান খান রিকু,শরীয়তপুরের শাহজাদী সুলতানা, পিরোজপুরের নুরুল হুদা বাবু, সিরাজগঞ্জের আব্দুল্লাহ মাহমুদ,  বরিশালের সুমন তালুকদার, যশোরের সেলিম হাসান, নড়াইলের সৈয়দ খাইরুল আলম, খুলনার  ইফফাত সানিয়া ন্যান্সি, বাগেরহাটের মো: কামরুজ্জামান, কুমিল্লার আরমান হোসেন রাজিব, মাগুরার শামীম আহমেদ, মাদারীপুরের ফেরদৌস হাসান।
উল্লেখ্য ,গত ২২ এপ্রিল সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের  একটি নির্মাণ প্রকল্পে দুর্নীতি অনিয়মের সংবাদ সংগ্রহ করতে তথ্য চাওয়ায় দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে মারধরে আহত এবং লাঞ্ছিত করে। এতেই তারা ক্ষান্ত হয়নি তারা ভ্রাম্যমান আদালত ডেকে সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠিয়ে দেয়।টিমের নেতৃবৃন্দ সকাল আটটার মধ্যে সাতক্ষীরায় পৌঁছবে বলে জানিয়েছেন টিমের সদস্য এবং কেন্দ্রীয় সহ সম্পাদক নুরুল হুদা বাবু।
এ ঘটনায় সারাদেশে সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ এবং নিন্দার ঝড় ওঠে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বুধবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃত্বে একটি টিম তথ্য কমিশনের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় সারা দেশে  কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫