Skip to content

কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ ও ২ জন আটক

মাহাবুর রহমান :

অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে দুই জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৭ এপ্রিল রোববার বিকালে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ৮ বীর কর্তৃক একটি দল অভিযান পরিচালনা করে গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে ৬টি ট্রলি জব্দ করেছেন।
খোঁজনিয়ে জানাগেছে, উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর শাহী মসজিদের উত্তর পাশের ব্রহ্মপুত্র নদের চর থেকে মাটি কেটে নেওয়ার পরিবহন কাজে ব্যবহৃত ৬ টি ট্রলি জব্দ করেছেন। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে মাটি কাটার সাথে জড়িত লোকজন নদী পার হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানাগেছে।
অপরদিকে গত ১৯ এপ্রিল আড়ালিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছেন। এসময় নদী থেকে বালু উত্তোলনের ইঞ্জিন, পাইপ এবং বিপুল পরিমাণ সরঞ্জাম আটক করেছেন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন। সেনাবাহিনীর সদস্যদের দেখে ৬টি ট্রলি ফেলে রেখে নদী সাঁতরে চালক ও শ্রমিককরা পালিয়ে যায়। পরে পাশ্ববর্তী টোক পুলিশ ফাঁড়িতে খবর দিলে ইনচার্জ এসআই হাসানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।
ফাঁড়ি ইনচার্জ জানান, ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের স্থানটি পাকুন্দিয়া উপজেলার দেওকান্দি মৌজায়। আইনগত বাধ্যবাধকতা থাকায় ওই থানায় যোগাযোগ করে ট্রলি গুলো জব্দ করতে হবে। পাশাপাশি গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ উপজেলা হওয়ায় বিভিন্ন সময় অপরাধীদের সনাক্ত এবং আটক করতে আইনগত সমস্যায় পড়তে হয় বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫