Skip to content

প্রাথমিকে রাজশাহী বিভাগে উচ্চ লাফে সেরা সুমাইয়া

কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে :

দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৫এ উচ্চ লাফে মেয়েদের মধ্যে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সুমাইয়া খাতুন। সে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং পশ্চিম বেতগাড়ী গ্রামের আব্দুল লতিফ ও মনোয়ারা খাতুন দম্পতির সন্তান।

গতকাল সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজ বিদ্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, গত রোববার রাজশাহীর হেলেনাবাদ কলোনী মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উচ্চ লাফে অংশ নিয়ে সুমাইয়া খাতুন প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সুমাইয়ার জন্যে আমরা গর্বিত। আশা করি জাতীয় পর্যায়েও সে সফলতা বয়ে আনবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫