Skip to content

নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত২

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার(২৯/৪) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের ধনাশী গ্রামের সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল (১৮)। নিহত উজ্জল নানার বাড়িতে থাকতেন।

প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনা স্থলে উজ্জল মারা যায়। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নবীনগর হাসপাতালে ও অপরজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫