রাজশাহী ব্যুরো:
রাজশাহীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক ধান কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত মহানন্দা ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহট
উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, হাবিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা। তিনি ও তার এলাকার কয়েকজন শ্রমিক সম্প্রতি খুলনায় ধান কাটতে গিয়েছিলেন এবং কাজ শেষে মহানন্দা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।
অন্য শ্রমিকেরা নিরাপদে বাড়ি পৌঁছালেও হাবিবুর রহমান আর ফেরেননি। পরে তার মরদেহ রেললাইনের ধারে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাত ৩টার দিকে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
আপডেট :April 30, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
