Skip to content

শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা

শাহান সাহাবুদ্দিন, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন বাবা। পরে বুধবার (৩০ এপ্রিল) সকালে বাবা নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং ছেলেকে হত্যার দায় স্বীকার করেন।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন(৩০) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল। তিনি বলেন, নিহত আনোয়ার হোসেন মাদকাসক্ত ছিল।আনোয়ার নেশার টাকার জন্য প্রতিনিয়তই তার মা-বাবার সঙ্গে ঝগড়া ও মারধর করতো। পরে তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। চিকিৎসা শেষে বাড়িতে এসে কিছু দিন ভালো ছিল।পরে সে আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। প্রায়ই টাকার জন্য বাবাকে চাপ দিত ছেলে।টাকা না পেলে পুকুরের মাছ চুরি করে বিক্রি করে দিত। মঙ্গলবার গোয়ালঘরে থাকা গরুকে মারতে থাকে আনোয়ার। এতে বাবা মোহাম্মদ আলী বাধা দিলে তাকে মারধর করে ছেলে। পরে রাত ৩টার দিকে বঁটি দিয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করেন তিনি। বুধবার সকালে থানায় এসে আত্মসমর্পণ করে বাবা এবং ছেলেকে হত্যার দায় স্বীকার করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত (বুধবার সন্ধ্যা) এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫