Skip to content

রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:

রাজশাহী নগরীর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা জিয়াউর রহমান (৪০), রবিউল ইসলাম (৩০), সুমন (৩২), ইব্রাহিম (৩৮), সাকলাইন (২৫) ও শহিদুল ইসলাম সাগর (৪৪)।
পুলিশ জানিয়েছে, জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অভিযানের সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়।
রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫