Skip to content

কটিয়াদীতে পৃথকভাবে নানান আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ছাইদুর রহমান নাঈম, (কিশোরগঞ্জ) থেকে

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিভিন্ন শ্রমিক সংগঠনে উদ্যোগে পৃথকভাবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১ মে সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের অধিকার আদায়ের বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন৷

সকালে উপজলা সদরে শ্রমিকদের ব্যানারে র‍্যালি বের হয়। এ সময উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপ খান,বিএনপির যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবাযক মোঃ ইলিয়াস আলী,পৌর যুব দলের সভাপতি জিল্লুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন এসময়।অপরদিকে একিসময়ে হাসপাতাল রোড থেকে উপজেলা রাজমেস্ত্রী ও রাজমেস্ত্রী সহযোগী উন্নয়ন সমবায় সমিতি লিঃ উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয় উপজেলা সদর ঘুরে নদীর বাধঁ সংলগ্ন বয়লার মোড় স্থানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ হাদিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু, সহ সভাপতি সৈয়দ আরেফিন তারা, আতিকুল ইসলাম আতিক, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সাইফুল্লাহ জাইদুল,যুগ্ম সাধারন সম্পাদক সামসুল হক চান মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, প্রবাসী কল্যাণ সম্পাদক জহির উদ্দিন বাদশা, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেফায়েত উল্লাহ আঙ্গুর,সাঃ সম্পাদক আবু নায়েম বাবুল সহ প্রচার সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রিন্স, উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাজাহান, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনুসহ কটিয়াদী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে জামায়াতে ইসলামীর সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে৷ সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন৷
পরে কিশোরগঞ্জ ২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের নেতৃত্বে একটি শ্রমিক র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে এসে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়৷

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫