Skip to content

পতাকা বৈঠকের পর বাংলাদেশ ও ভারত দুই দেশের নাগরিকদের হস্তান্তর

দিনাজপুর বুর‍্যো 
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ধর্মজৈন সীমান্ত থেকে ধান কাটা-মাড়াই করার সময়। দুই বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তুলে নিয়ে গেলে। স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী দুই ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের কাছে হন্তান্তর করার। পর দুই দেশের নাগরিকদের বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠকের পর হস্তান্তর।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে জানানো হয় দিন ভর সীমান্তে উদ্বেগ উত্তেজনার পর দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি)  অধিনায়ক কমান্ড্যান্ট ও ৯১ ব্যাটালিয়ন বিএসএফের সাথে সমন্বয়ের মাধ্যমে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে ০২ মে সন্ধ্যা ৬:৪০ পতাকা বৈঠকে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর ও গ্রহণ করে।
বিজিবি সুত্রে আরো জানানো হয় সীমান্ত এলাকার শূন্য লাইনের নিকটবর্তী নিজস্ব জমিতে ০৮-১০ জন বাংলাদেশী নাগরিক ধান কাটছিল এবং এক পর্যায়ে শুন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ধান মাড়াইয়ের কাজ করে। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে দুইজন বাংলাদেশী নাগরিক বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন কারুলিয়া পাড়া এনামুলের ছেলে মাসুদ (১৫) ও ভুটিয়া বন এলাকার ইসরাইলের ছেলে এনামুল (৫০) কে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর কাটাবাড়ী বিএসএফ ক্যাম্পের কর্তব্যরত সদস্য আটক করে এবং অন্যান্যরা বাংলাদেশের অভ্যন্তরে চলে আসতে সক্ষম হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় নিজস্ব জমিতে কাজ করার সময় দুইজন ভারতীয় নাগরিকে আটক স্থানীয় এলাকাবাসী।
এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে।প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জান মাল ও নিরাপত্তা নিশ্চিত সহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ।  আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন এবং ভবিষ্যতেও বিজিবি’র এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫