নুর আলম সিদ্দিকী মানু :
আশুলিয়া প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) রাতে আশুলিয়ার একটি রেস্টুরেন্টে ক্লাবের সদস্যদের এক সভায় এই অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. মোজাফফর হোসেন জয়কে সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহাফুজুর রহমান নিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি লাইজু আহাম্মেদ চৌধুরী (মোহনা টিভি),অপু ওহাব (চ্যানেল ২৪),জাকির হাসান (চ্যানেল আই),শেফালী আক্তার মিতু (বাংলাভিশন টিভি),ওমর ফারুক (আরটিভি),সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠু (যুগান্তর),যুগ্ম-সম্পাদক: নজরুল ইসলাম মানিক (দিনকাল),সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (বণিক বার্তা),অর্থ সম্পাদক তুহিন আহমেদ (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক শফি মাহমুদ চৌধুরী (ডিবিসি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (জাগো নিউজ),নির্বাহী সদস্য জহিরুল ইসলাম খান লিটন (এশিয়ান টিভি),শাহিনুর রহমান শাহিন (দৈনিক খোলা কাগজ)।
এই কমিটি আগামী এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে। কমিটির মূল কাজ হবে— গঠনতন্ত্র সংশোধন, সদস্য তালিকা হালনাগাদ এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।
উল্লেখ্য, ২০০৫ সালে গঠিত ঐতিহ্যবাহী আশুলিয়া প্রেসক্লাব মূলধারার পেশাদার সংবাদকর্মীদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। এই ক্লাব শিল্পাঞ্চল সাভারের সৃজনশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
