Skip to content

শেরপুরে গাছে ঝুলছিলো কৃষকের মরদেহ উদ্ধার 

শেরপুর থেকে মোহাম্মদ দুদু মল্লিক:

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রামে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফজলুল হক(৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪মে) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়।নিহত কৃষক ফজলুল হক একই এলাকার মৃত সমেশ উদ্দিনের ছেলে।নিহতের স্বজনরা জানায়,ফজলুল হক শনিবার (৩মে) রাতে বাড়ী থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। আজ রবিবার সকালে বাড়ির পাশে একটি মেহগনি গাছে তার ঝুলন্ত মরদেহ অবস্থায় দেখতে পান এলাকাবাসী।পরে তারা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ও এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান,নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে তলপেটে,হাঁটুতে এবং পুরুষাঙ্গে জখমের চিহ্ন রয়েছে।পুলিশ বিষয়টিকে হত্যা বলেই সন্দেহ করছে। ইতোমধ্যে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫