রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসভবনে ককটেল হামলার ঘটনায় জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু, সরদার জহুরুল হক, এম এ তাহের রহমান, শাকিলুর রহমান সোহাগ, সদস্য নাফিউল ইসলাম, নুরুদ্দিন আবির প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার দিবাগত মধ্যরাতে নগরের বিনোদপুর মণ্ডলের এলাকায় রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ
আপডেট :May 4, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
