Skip to content

রাজশাহী নগরীতে সড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো:

রাজশাহী নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
রোববার (৪ এপ্রিল) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী নগরের রেলগেট এলাকা অবরোধ করে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দেয়ার দাবিতে রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি একদফা। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচিতে রাজশাহী নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫