Skip to content

মির্জাগঞ্জে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ 

আতিকুর রহমান মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকেঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভনে (৩০) নামে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত শ্রীনগর গ্রামের গোলাম সরোয়ার (৪০) এর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের মোঃ শাহ আলম মল্লিকের ছেলে। গত ৫ মে থেকে বিয়ের দাবীতে ভুক্তভোগী ওই নারী সরোয়ারের বাড়িতে অবস্থান করছে।
জানাযায়, পাশ্ববর্তী বরগুনা জেলার পূর্ব কেওরাবুনিয়া গ্রামের বাবুল হাওলাদারের সাথে বিয়া হয়েছিল তার। শিপন (৬) এবং রিপন (৩) নামে দুই শিশু পুত্র জন্ম নেয় তাদের ঘরে। কিন্তু ৩ বছর আগে স্বামী মারা গেলে সন্তানদের নিয়ে বাবার বাড়ি দেউলী সুবিদখালী ইউনিয়নের চরখালী এলাকার একটি সরকারি ঘরে বসবাস করে।
ভুক্তভোগী ওই নারী জানান, দুই মাস আগে গাড়িতে বসে সরোয়ারের সাথে পরিচয় হলে সে আমার ফোন নম্বর নেন। তারপর থেকে সরোয়ার আমাকে ফোন দিয়ে কথা বলতো। এক পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে প্রায় সময়ই সে আমার ঘরে এসে রাত্রি যাপন করতো। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এখন আমি অন্তঃসত্ত্বা। বিয়ে করবে বলে সে তার বাড়িতে আসতে বলছে। কিন্তু আমি আসার পরে সে পালিয়ে যায়। দুই দিন ধরে তার বাড়িতে আছি। তার পরিবারের লোকজন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। ৯৯৯ এ ফোন করা হলেও আইনগত কোন সহযোগিতা পায়নি। সমাজে এখন কী করে মুখ দেখাবো।
অভিযুক্তর পিতা শাহ আলম মল্লিক বলেন,ছেলে বিবাহ করলে আমার কোন সমস্যা নাই।
এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫