আতিকুর রহমান মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকেঃ
মির্জগঞ্জে দুটি গাঁজা গাছ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন মোঃ আবুল হোসেন হাওলাদার (৪৭)।তিনি উপজেলার আন্দুয়া গ্রামের মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে।শুক্রবার রাতে তার নিজ গ্রামের পাট ক্ষেত থেকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানাযায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পাট চাষের নামে তিনি গোপনে গাঁজা চাষ করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গাঁজাসহ গ্রেফতার করা হয়
মির্জাগঞ্জ থানার (ওসি) মো. শামীম হাওলাদা বলেন, মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়।গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে আদালতে পাঠানো হয়েছে।
