Skip to content

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ পিকআপ আটক

শেরপুর থেকে মোহাম্মদ দুদু মল্লিক:

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৬০ বোতল মদসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩মে) উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার ও বহনকারী পিকআপ আটক করা হয়।

থানার সূত্রে জানা গেছে,মাদক চোরাকারবারিরা সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যান যোগে পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার রাত্রিকালীন টহল টিম অভিযান চালায়। চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পাহাড়ের অভ্যন্তরে লোকিয়ে পড়ে। এসময় পিকআপটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে ড্রাইভার।পুলিশ পিছু নেয় সিএনজি নিয়ে পিকআপটিকে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপ চালক গাড়িটি উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় প্রবেশ করে খড়ের গাদায় লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি তল্লাশি করে মাছের ড্রামের ভেতরে ২ বস্তা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫