Skip to content

কাজিপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়নে ১১৭ নং উত্তর কুমারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিরুদ্ধে স্কুলে নিয়মিত না আসা। সরকারি নির্দেশনা না মানা, স্লিপ ফান্ডের টাকা নয়-ছয়, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, ভূয়া শিক্ষার্থী ভর্তি, খড়ি রাখা, পরিস্কার পরিচ্ছন্ন না থাকা’সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার সুষ্ঠু কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১২মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ী ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সিমান্ত এলাকার ১২নং মনসুর নগর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে হওয়ায় এমনিতেই শিক্ষার সুযোগ সীমিত। সকাল দশটা বিশ মিনিটে উত্তর কুমারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায় একজন সহকারী শিক্ষক বসে আছে। পাশে রুমে দুজন শিক্ষিকা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন। প্রধান শিক্ষককে বিদ্যালয়ের পাওয়া যায়নি। প্রথম শ্রেণীতে ৩৫ ও দ্বিতীয় শ্রেণীতে ৩৬ জন্য ছাত্র-ছাত্রী খাতা-কলমে থাকলেও পরীক্ষা রুমে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। দুই শ্রেণীতে ২৫ জন শিক্ষার্থী দেখা গেছে। সরকারি নির্দেশনা না মেনে চলতি পরীক্ষা নেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, প্রধান শিক্ষকের নানা কারণে ছাত্র-ছাত্রীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ছেড়ে কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় চলে যাচ্ছে। কাগজে কলমে ৫ম শ্রেণীতে ২৯ জন, ৪র্থ শ্রেণীতে ৩১ জন, ৩য় শ্রেণীতে ৩২জন, ২য় শ্রেণীতে ৩৬ জন, ১ম শ্রেণীতে ৩৫ জন ও শিশু শ্রেণীতে ২০ জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। প্রতিষ্ঠানটি ২০০৫ সালে স্থাপিত হয়েছে। এরপর বিগত সরকারের আমলে একটি পাকা ভবন নির্মাণ করা হয়েছে।

তারা আরোও বলেন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন থাকেন সরিষাবাড়ী উপজেলা সদরে। সময়মত নিয়মিত স্কুলে আসে না, আসলেও আসেন দেরিতে এবং দুপুরে চলে যান, যেমন ইচ্ছা তেমন ভাবে বিদ্যালয় চালান বলে জানান।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ১১৭নং উত্তর কুমারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সব বিষয়গুলো অস্বীকার করেছেন। ওইদিন না থাকায় বিষয়ে তিনি বলেন, ল্যাপটপ মোরামের জন্য সরিষাবাড়ী উপজেলায় গিয়ে ছিলাম।

এবিষয়ে কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান বলেন, সংশ্লিষ্ট এটিও’র মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫