দিনাজপুর বুর্যো
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই হোটেল শ্রমিক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হম। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক প্রায় ১টার সময় ফুলবাড়ি পৌরসভা সংলগ্ন ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন, ফুলবাড়ী পৌর এলাকার চক শাহবাজপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬) এবং বিরামপুর উপজেলার কুর্শাখালী বুকচী গ্রামের মৃত নজমুল হকের ছেলে মো. তোজাম্মেল হক (৩৬)। নিহত দু’জনেই হোটেল শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহাগ হোসেন পৌর শহরের ঢাকা মোড়ে মজনু হোটেলে কাজ করতেন, অপর ব্যক্তি তোজাম্মেল হক পৌর শহরের নিমতলা মোড়ে রাজধানী হোটেলে কাজ করতেন। প্রতিদিনের মতো দুজন কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। নিহতরা পৌরসভার সংলগ্ন এলাকায় পৌছালে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই সোহাগ হোসেন মৃত্যুবরণ করেন। পরে ঘটনা স্থল থেকে স্থানীয়রা ও পুলিশ তাদেরকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তোজাম্মেল হকও মারা যান।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় নিহত সোহাগ হোসেনের বড় ভাই রশিদুল ইসলাম বাদী হয়ে সড়ক আইনে অজ্ঞাতনামা ট্রাকের চালক ও সহযোগীর নামে থানায় একটি এজাহার দাখিল করেছেন। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
