ছাইদুর রহমান নাঈম, কিশোরগঞ্জ থেকে :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে৷ নিহতের নাম হিরামন (২৩)।
মঙ্গলবার (২০ মে) সকাল ৮টার দিকে উপজেলার কোদালিয়া গ্রামের খলিল হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হিরামন কোদালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির বসতঘরে টর্চ লাইট চার্জ দিতে যান হিরামন। এ সময় অসাবধানতবশত বিদ্যুতায়িত হন। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিরামনকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
