স্টাফ রিপোর্টার:
গাজীপুর: বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন মন্তব্য করে গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলার বহু চেষ্টা করেছে কিন্তু পারেনি। ৫ আগষ্টের পর জামায়াতে ইসলামীও শহীদ জিয়াকে বাকা চোখে দেখতে শুরু করেছে। নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়া গণতন্ত্রে বিশ্বস করতেন বলেই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীসহ সবার রাজনৈতিক অধীকার ফিরিয়ে দিয়েছেন।
শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি শওকত আলম সরকারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক এড. আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, মাহবুব আলম শুক্কুর, এড. সিদ্দিকুর রহমান, বশির আহাম্মেদ বাচ্চু, এড. এমদাদ খান, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, প্রভাষক বশির আহাম্মেদ, হুমায়ূন কবির রাজু, মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর সেচ্ছাসেবকদল নেতা শাহাদাত হোসেন শাহীন, মুক্তিযোদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি রায়হান আল মাহমুদ রানা, মহানগর ছাত্রদলের আহবায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা প্রমুখ। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা খোকন বিশ্বাস।
এদিকে একই দিন একই সময়ে শহরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতাল অডিটরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দস্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ—স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম, ড্যাবের সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক ডা. মো. কামরুল ইসলাম প্রমুখ।
গাজীপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা
আপডেট :May 31, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
