Skip to content

সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৮তম ট্রেইনি রিকরুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ একাডেমির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জিল্লুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী কুচকাওয়াজে ৩৫৭ জন টিআরসি অংশ নেন।
এদের মধ্যে মো: সাব্বির হোসেন (পিএ/৩২০) বেস্ট টিআরসি ও বেস্ট একাডেমিক হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে হিসেবে সুমন আলী (পিএ/১২৮) বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার হিসেবে নুরনবী (পিএ/৫৫১) নির্বাচিত হন।
এসময় নবীন পুলিশ সদস্যদের উদ্যেশে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের শাসক নয়, সেবক। কথাটি মাথায় রেখে জনগণের পুলিশে রুপান্তরিত হতে হবে। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের সম্পদ রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫