Skip to content

সোনাগাজীতে গণধর্ষণ মামলার প্রধান আসামী রাজু গ্রেফতার

শহীদুল ইসলাম মামুন
ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীর মঙ্গল কান্দি ইউনিয়নে গৃহবধূ গণধর্ষণ মামলার দীর্ঘ দিন পলাতক প্রধান আসামী সাখাওয়াত হোসেন রাজুকে (৩৪) গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে ধর্ষক রাজুকে গ্রেফতার করা হয়।
আজ তাকে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসান এর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

আসামী রাজু মঙ্গলকান্দি ইউপির লক্ষীপুর গ্রামের তমিজ উদ্দিন ভূঁঞা বাড়ির মৃত মোঃ হোসেন এর ছেলে।

জানা যায়, ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় ঘটিকায় এক গৃহবধুকে একা পেয়ে আসামী রাজু তার অপর এক সহযোগী সবুজ গৃহবধূকে, লক্ষীপুর সাকিনস্থ বাদল চেয়ারম্যানের মাছের প্রকল্পের পূর্ব পাশে জনৈক মৃত সোবহান এর পরিত্যক্ত ভিটির গাছের নিচে নিয়ে ধর্ষণ করে। গৃহবধূ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫