পাশাপাশি তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ, কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং বিদ্যালয় প্রাঙ্গনে একটি বৃক্ষরোপন করেন। এছাড়া তিনি উপজেলা পরিষদ ও স্থানীয় সরকারের অন্যান্য দপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা পরিচালকের সঙ্গে ছিলেন। পরিচালক উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকান্ড এবং চলমান সকল উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
