Skip to content

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের তিন দিনেও মেলেনি আফসানা প্রিয়ার খোঁজ

দেলোয়ার সিকদার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গত ২১ জুলাই সোমবার দুপুর একটার দিকে উত্তরার দিয়া বাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই গ্রামের আব্দুল ওয়াহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়ার খোঁজ এখনো পাওয়া যায়নি। বুধবার দুপুরে ওয়াহাব মৃধার বাড়ি মেদিআশুলাই গিয়ে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। নিখোঁজ আফসানা প্রিয়ার শশুর আব্দুল কাদের মাস্টার অশ্রু সজল চোখে ‘বাংলাভূমি’কে জানান, তার নাতি আফসান ওহী মাইলস্টোন স্কুল শাখার তৃতীয় শ্রেণীতে পড়ে। ঘটনার দিন সকালে আফসান ওহীর বাবা আফসান ওহী কে স্কুলে দিয়ে অফিসে চলে যায়।

Oplus_131106

দুপুরে আহসান ওহির মা প্রতিদিনের মতো আফসান ওহীকে আনতে যান। ঐ সময় আফসান স্কুল ভবনের দোতালায় ছিল। বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে আফসান ওহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে তার মা আফসানা প্রিয়া। নিখোঁজ আফসানা প্রিয়া গাজীপুরের কড্ডা ব্রিজ এলাকার মোহাম্মদ আব্বাস আলীর বড় কন্যা। নিখোঁজ আফসানা প্রিয়ার ননদ রুনা বেগম ও চাচী শাশুরী পারভীন বেগম সহ আফসানা প্রিয়ার স্বামী ওহাব মৃধার পরিবারে অন্যান্য সদস্যরা ফেসবুকে প্রকাশিত একটি ছবি দেখিয়ে বলেন, সেনাবাহিনীর পোশাক দিয়ে যে নারীর শরীরের উপরি অংশ ঢাকা ঐ মরদেহ টি তাদের আফসানা প্রিয়ার মরদেহ বলে মোটামুটি নিশ্চিত করে দাবী করেন। তারা আরো বলেন, মাইলস্টোন স্কুলের মাঠে যে নারীর মরদেহটি পড়ে থাকার ছবি প্রকাশিত হয়েছে ওই মরদেহ টির পরনের সেলোয়ার ও পায়ের ছবি দেখে তারা আফসানা প্রিয়ার মরদেহটি বলে দাবি করেন। এদিকে নিখোঁজ আফসানা প্রিয়ার দেবর হাসিবুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সম্ভাব্য সকল হাসপাতালে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও আফসানা প্রিয়ার কোন সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫