Skip to content

বাংলাভূমি’র প্রধান উপদেষ্টা চামেলী রহমান: নতুন দায়িত্বে নতুন দিগন্তের যাত্রা

স্টাফ রিপোর্টার:
দৈনিক বাংলাভূমি’র সদ্যপ্রয়াত প্রধান সম্পাদক ও দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক মরহুম সাঈদুর রহমান রিমনের সহধর্মিণী শ্রদ্ধেয়া চামেলী রহমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন। এই সিদ্ধান্তে বাংলাভূমি পরিবার গভীর আনন্দ ও গর্ব অনুভব করছে এবং তাঁকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

চামেলী রহমান কেবল একজন গুণী নারী নন—তিনি বাংলা সংস্কৃতি, সমাজ ও সাংবাদিকতা অঙ্গনের সুপরিচিত মুখ। দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন তিনি। মরহুম সাঈদুর রহমান রিমনের আদর্শ, নীতি ও মূল্যবোধ ধারণ করে তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব নিঃসন্দেহে বাংলাভূমিকে আরও এগিয়ে নেবে। আমরা বিশ্বাস করি—তাঁর নেতৃত্বে বাংলাভূমি নতুন দিগন্তে পৌঁছাবে এবং সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার সাহস আরও দৃঢ় হবে।

বাংলাভূমি’র যাত্রায় যুক্ত হয়েছেন আরও কয়েকজন: প্রধান সম্পাদক—শাহান সাহাবুদ্দিন, উপসম্পাদক—এম. এ. ফিরোজ, নির্বাহী সম্পাদক—তুহিন ভূইঁয়া এবং ব্যবস্থাপনা সম্পাদক—সরকার জামাল। তাঁদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

—বাংলাভূমি পরিবার

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫