নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, মব ভায়োলেন্স বেড়ে গেছে, মানুষের নিরাপত্তা নেই, ব্যবসা—বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ফলে মানুষ আজ ভীতিকর পরিস্থিতিতে জীবনযাপন করছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয় এবং এ পদ্ধতির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার মধ্যেই একটি বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। অতীতের ধারাবাহিকতায় জনগণ সর্বদলীয় অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মো: ইউনূসের সমালোচনা করে কাজী মামুনুর রশিদ বলেন, দীর্ঘ এক বছরে দেশের যে পরিস্থিতি জনগণ প্রত্যক্ষ করেছে, তাতে ড. ইউনূসের নেতৃত্বে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ব্যাপারে গুরুতর সন্দেহ রয়েছে। তাই নির্বাচনের আগে একটি জাতীয় সরকার গঠন করাই উত্তম হবে বলে তিনি মনে করেন। আগামী ফেব্রুয়ারিতে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। শুক্রবার ( ২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের খোঁজখবর নেন মহাসচিব কাজী মামুনুর রশিদ। এসময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। পরে তিনি আখাউড়ার খরমপুর কেল্লাশাহ মাজার জিয়ারত করেন। এসময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিআর পদ্ধতির নির্বাচন জনগণ চায় না এটা ষড়যন্ত্র: কাজী মামুনুর রশিদ
আপডেট :August 23, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
