Skip to content

আশুলিয়ায় বাঁশের সাঁকো পেরিয়ে প্রত্যন্ত গ্রামে এমপি প্রার্থীর আগমন, উচ্ছ্বাসে গ্রামীণ জনতা

সিনিয়র রিপোর্টার | বাংলাভূমি |
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাল্লা-পোল্লা গ্রামের রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো.  আফজাল হোসাইন এবং শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচন বিষয়ক সেক্রেটারি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুজ্জামান মনির।
এসময় সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর শিমুলিয়া ইউনিয়ন আমির অধ্যক্ষ মাওলানা মো. মোখরেজুল হোসাইন মুকুল, সেক্রেটারি ডা. মো. মাহমুদুল হাসান, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো.  মোফাস্সেল হক প্রমুখ।
পরিদর্শন শেষে তিনি পাশের একটি অবহেলিত গ্রামে স্থানীয় মানুষের খোঁজ-খবর নেন। এ সময় বাঁশের সাঁকো পেরিয়ে প্রত্যন্ত গ্রামে প্রবেশ করলে মুহূর্তেই জড়ো হন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়রা প্রার্থীকে সঙ্গে নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে অনুষ্ঠিত হয় কুশল বিনিময়, যা গ্রামীণ পরিবেশে উৎসবমুখর আবহ তৈরি করে।
গ্রামের প্রবীণ কৃষক আব্দুল মালেক বলেন, “আমরা বহুদিন ধরে আমাদের এলাকার অবহেলার কথা বলতে চেয়েছি, কিন্তু সুযোগ পাইনি। আজ একজন প্রার্থী আমাদের সঙ্গে নামাজ পড়লেন, কুশল বিনিময় করলেন—এটা আমাদের জন্য আনন্দের।”
স্থানীয় গৃহিণী রওশন আরা জানান, “রাস্তা-ঘাটের সমস্যায় আমরা অনেক ভুগছি। প্রার্থী নিজে এসে দেখে গেলেন, আশা করি এ সমস্যার সমাধান হবে।”
অন্যদিকে তরুণ রাশেদুল ইসলাম বলেন, “আমাদের মতো গ্রামীণ তরুণদের সঙ্গে কেউ কথা বলে না। আজকের এই উপস্থিতি আমাদের নতুন আশার আলো দেখিয়েছে।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫