Skip to content

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে সামিউল আলিম জয় (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ৯টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব—৫ এর একটি দল। গ্রেপ্তার জয়ের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকায়। বর্তমানে তিনি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সাল থেকে ভুক্তভোগী তরুণীর পরিবার ও সামিউলের পরিবার একই বাড়িতে পাশাপাশি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। এ সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর সঙ্গে সামিউলের প্রেমের সম্পর্কও তৈরি হয়। এই সম্পর্ক চলাকালে গত ১৫ জুন বিকেলে ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে স্বামী—স্ত্রীর পরিচয়ে এবং তাদের বাড়িতে গত ১২ আগস্ট পযন্ত আরও একাধিকবার ধর্ষণ করেন। কিন্তু ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন জয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী। পরে তার মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় সামিউল আলিম জয়কে আসামি করে ধর্ষণের মামলা করেন। র্যাব জানায়, মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে র্যাব —৫ এর সিপিএসসির একটি দল দুর্গাপুর থেকে জয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫