Skip to content

দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাবে নির্বাচন ছাড়া

জেলা প্রতিনিধি টাঙ্গাইল
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য অনেকেই চেষ্টা করছেন। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের মনে রাখতে হবে, একটি নির্বাচিত সরকারি দেশকে সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে পারে। নির্বাচন ছাড়া দেশের অবস্থা খারাপের দিকে যাবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক—কর্মচারী ও এসএসসি পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্তদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, নির্বাচন নিয়ে চক্রান্ত—ষড়যন্ত্র করুন না কেন, মানুষ অত্যন্ত সচেতন। আমরা জনগণকে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবো যাতে সঠিক সময়ে নির্বাচন হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, তাদের সঙ্গে জোটের বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। ভূঞাপুর বালিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান প্রমুখ বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫