Skip to content

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মুরাদের বিরুদ্ধে বিক্ষোভ

সরকার জামাল
স্টাফ রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুরে ৮০ হাজার বিহারী অধ্যুষিত জেনেভা ক্যাম্পের সাধারণ নিরীহ জনগণ ক্যাম্পের মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী মুরাদ কাদেরী ওরফে সোর্স মুরাদের অত্যাচার, চাঁদাবাজি, নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসন অভিযান পরিচালনা করে নিরীহ মানুষকে মাদক দিয়ে আটক করে টাকা আদায় করায় প্রতিবাদে বিক্ষুব্ধ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পবাসী। জেনেভা ক্যাম্পে বিক্ষোভ মিছিল ও তেজগাঁও জোন ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করেন ক্যাম্পের ভুক্তভোগীরা ।
উল্লেখ যে ক্যাম্পে মাদক ব্যবসা দীর্ঘদিন যাবত নিয়ন্ত্রণ করে আসছেন সোর্স মুরাদ। তার রযেছে বিশাল সন্ত্রাসী বাহিনী। সেই বাহিনীর সদস্যরা হলো জিয়া, শান্ত, শাহ আলম, আরমান, পিচ্চি রাজা, তার ভাতিজা কুখ্যাত মাদক বিক্রেতা ইমতিয়াজ, ভাই ছোটু। সোর্স মুরাদের কাছে গণভবন লুট করা অস্ত্রের ভান্ডার রয়েছে বলে জানান বিক্ষুব্ধকারীরা। এই অস্ত্র দিয়ে ক্যাম্পের জনগণকে ভয় ভীতি দেখিয়ে মাদক সম্রাজ্য চালিয়ে যাচ্ছে।
ইদানিং গজনবী রোডে অফিস করে সেই অফিসে মানুষকে ধরে এনে নির্যাতন করে টাকা আদায় করে সোর্স মুরাদের বড়পুত্র।
নির্যাতিত ক্যাম্পবাসীকে প্রশাসনের ভয় দেখিয়ে প্রতিদিন ফেসবুকে লাইভ করে হুমকি দিয়ে আসছে সোর্স মুরাদ। ক্যাম্পে জোর করে চেয়ারম্যান পদ দখল করার জন্য জনপ্রিয় চেয়ারম্যান এসকে জিলানীকে প্রশাসন দিয়ে গ্রেফতার করায় সোর্স মুরাদ।
অত্যাচারিত শতশত ক্যাম্পবাসী নারী—পুরুষ সকলে রাস্তায় নেমে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সোর্স মুরাদকে গ্রেফতারের মাধ্যমে জেনেভা ক্যাম্পে শান্তি ফিরিয়ে আনার দাবী জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫